বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

জামালগঞ্জে জেটিকেএস-এর শীতবস্ত্র বিতরণ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তৃণমূল কল্যাণ সোসাইটি (জেটিকেএস)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার তৃণমূল কল্যাণ সোসাইটি’র সভাপতি মোঃ আলী আমজাদ ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা গুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপদেষ্টা জহিরুল হক তালুকদার, উপদেষ্টা মোঃ নুরুল হক, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোঃ আবু তাহের, সহ-সভাপতি সুস্তির তালুকদার, দিলীপ তালুকদার, সাধারণ সম্পাদক লিটন পাল, সাংগঠনিক সম্পাদক মুকবুল আফিন্দী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শিরিন তালুকদার, বাবুল মিয়া, কিংকর ঘোষ চৌধুরী, সুজন তালুকদার, শিতেষ তালুকদার, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা শ্রমিকলীগে নেতা শামছুল হক, কৃষকলীগ নেতা জালাল মিয়া, শ্যামল তালুকদারসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভার পরে ৭টি গ্রামের ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে ১শত টাকার মধ্যে ২০ টাকা অসহায়দের মাঝে প্রতিবছর বিতরণ করা হয়। গত ২০১৪ সাল থেকে উক্ত প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে, তা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com