শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
তাইওয়ানে মেয়েদের জুতার আদলে তৈরি বিশাল চার্চ

তাইওয়ানে মেয়েদের জুতার আদলে তৈরি বিশাল চার্চ

bbc 2_112828আমার সুরমা ডটকম ডেক্স : তাইওয়ানে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের হাইহিল জুতার আকৃতির এক বিশাল চার্চ। ১৬ মিটার উঁচু এই গির্জাটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পৌণে পাঁচ লক্ষ মার্কিন ডলার। আগামী ৮ই ফেব্রুয়ারী এই চার্চটি উদ্বোধন করা হবে। মূলত তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার স্থানীয় সরকার এই চার্চটি নির্মাণের উদ্যোগ নেয়। তবে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এই চার্চটি নিয়মিত প্রার্থনার জন্য ব্যবহার করা হবে না। তবে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগে দম্পতিদের ছবি তোলা ইত্যাদি কাজে এটি ব্যবহারের অনুমতি দেয়া হবে। “আমরা চেয়েছি এটিকে একটি রোম্যান্টিক জায়গা হিসেবে গড়ে তুলতে”, বলেছেন কর্মকর্তা প্যান সুই পিং। তবে মেয়েদের জুতার আদলে এই চার্চ নির্মাণের পেছনে আছে স্থানীয় এক তরুণীর করুণ জীবন কাহিনী। ১৯৬০ সালে এখানকার এক দরিদ্র তরুণী ওয়াং ‘ব্ল্যাকফুট’ রোগে আক্রান্ত হয়। তার দুই পা তখন কেটে ফেলতে হয়। এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। মেয়েটিকে এরপর তার সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হয়। স্থানীয় এক চার্চে মেয়েটি কাজ করতো। বলা হচ্ছে হাই হিল আকৃতির এই চার্চ সেই মেয়ের স্মরণে তৈরি করা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com