শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
দিরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধানের আবাদ : কৃষক ব্যস্ত পরিচর্যায়

দিরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধানের আবাদ : কৃষক ব্যস্ত পরিচর্যায়


মুহাম্মদ আব্দুল বাছির সরদার: 
গত কয়েক বছর ধরে কৃষকের ভাগ্যে বোরো ধান আবাদের পুরো ফসল ঘরে তুলতে না পারার যন্ত্রণার ভেতরেও আবারো আশায় বুক বেঁধে মাঠে ঝাঁপিয়ে পড়ছেন বোরো ধান রোপনে। সে জন্যই এবারও চাষাবাদ ও পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিরাইয়ে কৃষকরা। ধানের শহর সুনামগঞ্জের একটি উপজেলার নাম দিরাই। সে উপজেলায় ধানের পাশাপাশি দেশি মাছের সুনাম বিশ্ব জুড়ে। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এ দিরাইতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস।
সূত্র জানায়, এবার পুরো উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৭ হাজার হেক্টর। ইতিমধ্যেই এ রিপোর্ট লেখা পর্যন্ত আবাদ হয়েছে ২৮ হাজার হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান ১০ হাজার ৫৫০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ১৬ হাজার ৯৫০ হেক্টর ও স্থানীয় ৫শত হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদের ফলে উপজেলা কৃষি অফিসের পাশাপাশি কৃষকরাও বেজায় খুশি বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশায়। কৃষি অফিস সূত্রে জানা যায়, রফিনগর ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ২ হাজার ৭৬০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৬৫০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ২ হাজার ৬৫ হেক্টর ও স্থানীয় ৪৫ হেক্টর। ভাটিপাড়া ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ২ হাজার ৫৮০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৬শত হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ১ হাজার ৯৪০ হেক্টর ও স্থানীয় ৪০ হেক্টর। রাজানগর ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ৩ হাজার ১১০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ১ হাজার ৫৮৫ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ১ হাজার ৪৫০ হেক্টর ও স্থানীয় ৭৫ হেক্টর। চরনারচর ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ৩ হাজার ৪৮০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ১হাজার ৭৭৫ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ১ হাজার ৭শত হেক্টর ও স্থানীয় ৬০ হেক্টর। দিরাই সরমঙ্গল ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ১ হাজার ৪৭০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৬৪০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ৭৯০ হেক্টর ও স্থানীয় ৪০ হেক্টর। করিমপুর ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ৩ হাজার ৭০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ১ হাজার ২৮০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ১ হাজার ৭৪০ হেক্টর ও স্থানীয় ৫০ হেক্টর। জগদল ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ৩ হাজার ১৬৫ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৯৫০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ২ হাজার ১৫০ হেক্টর ও স্থানীয় ৬৫ হেক্টর। তাড়ল ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ৩ হাজার ১৯৫ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ১ হাজার ২১০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ১ হাজার ৯৫০ হেক্টর ও স্থানীয় ৩৫ হেক্টর। কুলঞ্জ ইউনিয়নে এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ৩ হাজার ৬১০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ১ হাজার ২২০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ২ হাজার ৩৩৫ হেক্টর ও স্থানীয় ৫৫ হেক্টর। দিরাই পৌরসভায় এ বছর বোরো ধান রোপন করা হয়েছে ১ হাজার ৫৫০ হেক্টর; এরমধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৬৯০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফসি) ৮৩০ হেক্টর ও স্থানীয় ৩৫ হেক্টর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com