শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইলম অর্জন হতে হবে প্রকৃত আমলের নিয়্যাতে: শায়খুল হাদিস বিলাল বাওয়া

ইলম অর্জন হতে হবে প্রকৃত আমলের নিয়্যাতে: শায়খুল হাদিস বিলাল বাওয়া

amarsurma.com
ইলম অর্জন হতে হবে প্রকৃত আমলের নিয়্যাতে: শায়খুল হাদিস বিলাল বাওয়া

আমার সুরমা ডটকম:

শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রাহ.-এর খলিফা ও লন্ডনস্থ দারুল উলূম বেরীর শায়খুল হাদিস মাওলানা বিলাল বাওয়া বলেছেন, যে কোন মানুষের ইলম অর্জন হতে হবে প্রকৃত অর্থে আমলের নিয়্যাতে। বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে ইলম অর্জনের জন্য নিয়্যাতের বিশুদ্ধতার কোন বিকল্প নেই। সোমবার বাদ মাগরিব সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার স্বনামধন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুরের দরসে বুখারীতে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস শায়েখ মাওলানা নূরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দরসে বুখারীতে তিনি আরও বলেন, নিয়্যাতের উপর মানুষের জীবনের অনেক কাজ সফলতার মুখ দেখে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আপনারা ক্লাস শুরুর সাথে সাথে নিজ স্থানে বসেই ভালোভাবে দোয়া করে নিবেন। কারণ, দোয়া হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যা আল্লাহর সাথে মানুষকে কাছে নিতে এবং বান্দার সকল প্রকার আশা পূর্ণ করতে সাহায্য করে।
দরসে বুখারী অনুষ্ঠানে এ সময় জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, আল-হক্ব ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ তেঘরিয়া মাদরাসার নাযিমে তালিমাত (শিক্ষাসচিব) মাওলানা নূরুল মোত্তাকীন, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ মাদরাসার সকল আসাতিজায়ে কিরাম ও ছাত্রবৃন্দরা উপস্থিত ছিলেন।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com