বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য

দিরাইয়ে বজ্রপাতে হতাহত ৩

amarsurma.com
দিরাইয়ে বজ্রপাতে হতাহত ৩

আমার সুরমা ডটকম:

ট্রলিতে করে ধান আনতে গিয়ে সুনামগঞ্জের দিরাইয়ের হাওরে বজ্রপাতে ৩ জন হতাহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে রিংকু দাস (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে। বৃহস্পতিবার (১ মে) দেড়টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা একই গ্রামের সুবীর দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন একই গ্রামের ননী গোপাল দাসের ছেলে কালীপদ দাস (৪৫) ও যজ্ঞেশ্বর দাসের ছেলে রাজেস দাস (৩৫)।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com