শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
‘বাংলাদেশে ধূমপায়ীরা মেডিকেল কলেজে পড়তে পারবে না’

‘বাংলাদেশে ধূমপায়ীরা মেডিকেল কলেজে পড়তে পারবে না’

index_110908আমার সুরমা ডটকম : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন,  মেডিকেল শিক্ষায় এখন থেকে ধূমপায়ী বা মাদকাসক্তরা ঢুকতে পারবে না। আগামি শিক্ষাবর্ষ থেকেই এর বাস্তবায়ন শুরু হবে। এজন্য শিক্ষার্থীকে ভর্তির সময় ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছেন, ২০১৬-১৭ শিক্ষা বর্ষ থেকে এই নিয়ম বাস্তবায়ন শুরু হবে। ঠিক কেন এই সিদ্ধান্ত, এবং এর বাস্তবায়ন কি ভাবে করা হবে-একথা জানতে চাইলে তিনি বলেন, ধূমপান এবং মাদকাসক্তি নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ। “শুধু ভর্তি পরীক্ষায় পাস করলেই হবে না, তাকে একটি প্রত্যয়নপত্র দেখাতে হবে যে সে ধূমপায় বা মাদকাসক্ত নয়”-বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এই সার্টিফিকেট হবে বাধ্যতামূলক এবং একজন ডাক্তারকে দিয়ে এটি সত্যায়িত করাতে হবে। মেডিকেল কলেজে ভর্তি হবার পর যদি কেউ ধূমপান শুরু করে তাহলে কি হবে? এ প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যাতে তাকে সতর্ক করতে পারে এবং তারপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমন সুযোগ থাকবে। তিনি আরো বলেন, পুরোপুরি সাফল্য হয়তো উদ্যোগের প্রথমেই পাওয়া যাবে না, তবে এক্ষেত্রে অভিভাবকদেরও ভুমিকা রাখতে হবে। তবে এ ব্যাপারে কোনো আইন হবে কিনা তা স্পষ্ট করেননি মন্ত্রী। তিনি বলেন, ডাক্তাররা যেন ধূমপান না করেন সে কথা তিনি তাদের উদ্দেশ্যে অনেকবার বলেছেন। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com