শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
‘বীর মুক্তিযোদ্ধা এম আলী ফাউন্ডেশন’ গঠন: নাজমুল চেয়ারম্যান, তুর্কী ভাইস চেয়ারম্যান

‘বীর মুক্তিযোদ্ধা এম আলী ফাউন্ডেশন’ গঠন: নাজমুল চেয়ারম্যান, তুর্কী ভাইস চেয়ারম্যান

আমার সুরমা ডটকম: আর্ত মানবতার ব্রত নিয়ে ৭১-এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের উদ্যোগে মহান বিজয়ের মাসে গঠন করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা এম আলী ফাউন্ডেশন’ নামক সামাজিক সংস্থা। সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সিলেটের বিশ্বনাথে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও নাজমুল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান, কবির আহমদ, আব্দুস সালাম, জাকারিয়া হোসেন, মিসবাহ উদ্দিন, ফখরুল ইসলাম। সভায় কবি নাজমুল ইসলাম মকবুলকে চেয়ারম্যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হেদায়েত তুর্কীকে ভাইস চেয়ারম্যান এবং নাজমুল হোসেনকে ট্রেজারার মনোনিত করে ‘বীর মুক্তিযোদ্ধা এম আলী ফাউন্ডেশন’-এর কমিটি গঠন করা হয়। সংস্থার দায়িত্বশীলরা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেবেন। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com