সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
৫০০ কেজি মিসরীয় নারীর অস্ত্রোপচার হলো মুম্বাইয়ে

৫০০ কেজি মিসরীয় নারীর অস্ত্রোপচার হলো মুম্বাইয়ে

আমার সুরমা ডটকম ডেক্সবিশ্বের সম্ভবত সবচেয়ে স্থ‚লকায়, ৫০০ কেজি ওজনের মিসরীয় এক নারীর ওজন কমানোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ভারতে মুম্বাইয়ের এক হাসপাতালে। মুম্বাইয়ের সাঈফ হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, ঈমান আহমদ আবদুল আতি নামের ৩৬ বছর বয়ষ্ক ওই নারীর ওজন ১০০ কেজি কমানো হয়েছে। জানুয়ারি মাসে তাকে এই অস্ত্রোপচারের জন্য ভারতে আনা হয়।

‘তিনি যত দ্রæত বিমানে করে মিসরে ফিরে যেতে পারেন তার জন্য আমরা তাকে যথেষ্ট সুস্থ করে তোলার চেষ্টা করছি,’ জানান তিনি। তার পরিবার জানিয়েছে, বিশেষভাবে ভাড়া করা বিমানে তাকে মুম্বাই আনার আগে তিনি ২৫ বছর ঘর থেকে বের হননি। হাসপাতালের ওই মুখপাত্র বলেছেন, আগামী মাসগুলোতে তার ওজন আরো কমবে। মুম্বাইয়ের হাসপাতালে ওজন কমানোর বিশেষজ্ঞ সার্জেন ডা. মুফাজ্জল লাকদাওয়ালা মিসরীয় নারীর উপর এই অস্ত্রোপচার করেন। যারা বিপজ্জনক মাত্রায় মোটা তাদের চিকিৎসায় শেষ চেষ্টা হিসেবে এই অস্ত্রোপচার করা হয়। মিস আবদুল আতির পরিবার জানিয়েছে, জন্মের সময় তার ওজন ছিল পাঁচ কেজি। এসময় তার শরীরে এলিফেন্টাইটিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে। ১১ বছর বয়সে তার ওজন দ্রæত বাড়তে শুরু করে এবং সে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তার দেখাশোনা করতেন তার মা এবং বোন। তবে গত ডিসেম্বরে ডা. লাকদাওয়ালা বলেন, তার ধারণা মিস আবদুল আতির এলিফেন্টাইটিস রোগ হয়নি। তার ওজনবৃদ্ধি-জনিত লিম্ফোএডিমা হয়েছিল, যার কারণে তার পা অস্বাভাবিক মাত্রায় ফুলে যায়।
ওজন কমানোর অস্ত্রোপচার কী? ওজন কমানোর অস্ত্রোপচারকে ইংরেজিতে বলা হয় ব্যারিয়াট্রিক সার্জারি। শরীরের মেদ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেলে চিকিৎসা হিসেবে এই অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারের দু’টি উপায় : গ্যাসট্রিক ব্যান্ড, এতে পাকস্থলির আকার ছোট করার জন্য পাকস্থলির অংশবিশেষ একটা ব্যান্ড দিয়ে বেঁধে দেয়া হয়। ফলে অল্প খেলেই পাকস্থলি ভর্তি হয় ও ক্ষুধা মেটে। গ্যাসট্রিক বাইপাস, এতে গোটা পাচন প্রক্রিয়াকে অন্য পথে পরিচালিত করা হয় অর্থাৎ খাদ্য পাকস্থলিতে ঢোকে না এবং অল্প খাবার খেলে পেট ভরে গেছে এমন অনুভ‚ত হয়। সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com