শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে মোটর সাইকেল চাপায় মাইক্রোবাস হেলপার নিহত

দিরাইয়ে মোটর সাইকেল চাপায় মাইক্রোবাস হেলপার নিহত

দিরাই সংবাদদাতা : দিরাইয়ে গাড়ি ধোঁয়া মুছার সময় মোটর সাইকেল চাপায় এক মাইক্রোবাস হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে, নিহত হেলপার সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরসভার দোওজ গ্রামের নিত্যানন্দ দাসের পুত্র সমির দাস (২৫)। শনিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল চাপায় আহত হলে দুপুর ১টার দিকে সমিরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সমির সকাল ৯টার দিকে দিরাই উপজেলা পরিষদ রোড সংলগ্ন ডাকবাংলোর পুকুরপাড়ে মাইক্রোবাস ধোঁয়ামোছা করছিলো। এদিকে মুন্না সরদার নামে এক যুবক মোটর সাইকেলে করে ওই এলাকা অতিক্রম করার সময় সমিরকে চাপা দেন। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সমিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com