শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
বিজিবি-ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১ জন আটক

বিজিবি-ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ (সুনামগঞ্জ): ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও ডিবি পুলিশ যৌথভাবে জেলা শহরের ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে ৭১১ জোড়া ভারতীয় স্যান্ডেল ও ১টি পিকআপ গাড়িসহ ১ জনকে আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ১২ লাখ ১৩ হাজার ৩শত টাকা। সোমবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা এবং ডিবি পুলিশ যৌথভাবে ওয়াজখালী পুলিশ চেক পোস্টে অভিযান চালিয়ে ৭১১ জোড়া ভারতীয় স্যান্ডেল ও ১টি পিকআপ গাড়ি আটক করে। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মোঃ আব্দুল আলিম (৩৪) নামে একজনকে আটক করে। সে সুনামগঞ্জ পৌর এলাকার ইকবালনগর গ্রামের মৃত রহিম খানের ছেলে। আটককৃত ব্যক্তিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরণের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com