শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ফলোআপ: ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে অবশেষে পুলিশ লাইনে বদলী

ফলোআপ: ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে অবশেষে পুলিশ লাইনে বদলী

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ও প্রবাসী অধ্যুষ্যিত ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে অবশেষে পুলিশ লাইনে বদলী করা হয়েছে। কর্মস্থল ত্যাগ করে ওসি মামুন বৃহস্পতিবার জেলা পুলিশ লাইনে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগদান করেছেন বলে জেলা পুলিশের একটি দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর ছাতক থানায় ওসি মামুন যোগদান করার পর থেকেই ঘুষ, দুর্নীতি অনিয়ম, মামলায় জড়িয়ে বিভিন্ন লোকজনকে হয়রানী করা ও একের পর এক আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে থাকেন। একাধিক খুন, চুরি ডাকাতি ধর্ষণ ও মাদক ব্যবসার অবাধ বাণিজ্য ছাতকে ছড়িয়ে পড়লেও ওসি মামুন টাকা কামানোর নেশায় বিভোর থাকায় একদিকে যেমন ছাতকের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে, তেমনি পুলিশের দায়িত্বশীলরাও নানা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। ইতিপূর্বে ওসি মামুনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির একাধিক অভিযোগ সিলেট রেঞ্জের ডিআইজিসহ পুলিশ হেডকোয়ার্টারে পাঠানোর প্রেক্ষিতে তার বিরুদ্ধে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও ছাতকের বিক্ষুদ্ধ লোকজন তার বদলীর জন্য প্রতিবাদ সমাবেশ ও ঝাড়– মিছিল করেছেন।
এদিকে ওসি মামুনের বদলীর পর ছাতকে ওসি আতিকুর রহমান বৃহস্পতিবার যোগদান করেছেন। বুধবার রাতেই তিনি ওসি হিসেবে ছাতক থানায় যোগদান করেছেন। অবশ্য এখনো তিনি চার্জ গ্রহণ করেন নি বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন নতুন যোগদানকারী ওসি আতিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com