শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ নারী চোরাকারবারী গ্রেফতার: মদ ও বিড়ির চালান আটক

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ নারী চোরাকারবারী গ্রেফতার: মদ ও বিড়ির চালান আটক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিরি টহল পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আমদানি নিষিদ্ধ নাসির বিড়ির চালান ও ইয়াবাসহ এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম সুফিয়া আক্তার। সে সদর উপজেলার মঙ্গলকাটার ফেটেরগাঁয়ের রূপ চাঁনের স্ত্রী। ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সূত্রে জানা গেছে, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল দক্ষিণ মোকশেদপুর এলাকা থেকে মঙ্গলবার ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের বোতল আটক করে।
অপরদিকে পার্শ্ববর্তী বিশ^ম্ভপুরের চিনাকন্দি বিওপির বিজিবির অপর একটি টহল দল মধ্যনগর নাম এলাকা থেকে সোমবার রাতে ৬৩ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিন যুক্ত শেখ নাসির উদ্দিন বিড়ি ও ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করে। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নারায়ণতলা বিওপির বিজিবির যৌথ অভিযানে সদর উপজেলার ফেটেরগাঁয়ের সুফিয়া আক্তারের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবাসহ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। আটককৃত মদ, বিড়ি ও ইয়াবার মূল্য প্রায় ২ লাখ ৬২ হাজার ৫শ টাকা।
সুনামগঞ্জ সদর সডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ জানান, ইয়াবাসহ আটককৃত নারী মাদক চোরাকারবারীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com