শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

২৪ ঘণ্টায় সৌদির দুই যুবরাজের মৃত্যু

আমার সুরমা ডটকম ডেস্কমাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সৌদিআরবের দুই যুবরাজের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাবেক যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের পুত্র মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের কয়েক ঘণ্টা পরেই শোনা যায় মারা গেছেন সাবেক বাদশাহ ফাহাদের পুত্র আবদুল আজিজ। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান। তবে ওই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে সৌফান কিছুই লেখেননি। পরে জানা যায়, আবদুল আজিজ বিন ফাহাদ গ্রেপ্তার এড়াতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন। আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।

শনিবার সন্ধ্যায় ১৭ জন যুবরাজকে গ্রেপ্তারের একদিন পরই দুইজন যুবরাজের মৃত্যুর খবর জানা গেল। দুর্নীতির অভিযোগ যুবরাজসহ সৌদি প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আজিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইন্টারনেটে বিভিন্ন মন্তব্য আসে। অনেকে দাবি করেছেন, সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই দ্বন্দ্বের কারণে এসব গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com