মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
শেখ হাসিনার উন্নয়নের বার্তা হাওরপাড়ের মানুষের পৌছে দিন: শামীমা শাহরিয়ার

শেখ হাসিনার উন্নয়নের বার্তা হাওরপাড়ের মানুষের পৌছে দিন: শামীমা শাহরিয়ার

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: কেন্দ্রীয় কৃষকলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডঃ শামীমা শাহরিয়ার বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা হাওরপাড়ের মানুষের কাছে পৌঁছে দিন। শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার, শেখ হাসিনা হাওরপাড়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে ছুঠে এসেছেন আমাদের কাছে। আমাদের দুঃখে তিনি ব্যতিত হয়েছেন। কৃষকদেরকে বিনামুল্যে সার, বীজ ও নগদ অর্থ দিচ্ছেন। হাওরপাড়ের কয়েক লাখ কৃষককে ৩০ কেজি করে চাল ও নগদ ৫শত টাকা দিচ্ছেন প্রতি মাসে। কম মুল্যে ওএমএস চাল দিচ্ছে প্রতিদিন। শেখ হাসিনা সরকার বার বার দরকার। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে কৃষকলীগ আয়োজিত হাজারো কৃষক-কৃষানীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এর আগে উপজেলা কৃষকলীগের আয়োজনে জামালগঞ্জ মুক্ত দিবসের র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জামালগঞ্জ থানার সামনে সভা করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডঃ শামীমা শাহরিয়ার। র‌্যালী ও পথসভায় কয়েক হাজার নারী অংশ নিয়েছে। অনুষ্ঠানে জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা কৃষকলীগের সদস্য ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদার, পরিষদের সংরিক্ষত সদস্য ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক সেলিনা আবেদীন, যুগ্ম-আহবায়ক সাদিয়া বখত সুরভী, জেলা কৃষকলীগের সদস্য নিজাম নূরসহ কৃষকলীগের উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com