বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
বিশ্বনাথ এইড ইউ.কের উদ্যোগে ড্রেস বিতরণ

বিশ্বনাথ এইড ইউ.কের উদ্যোগে ড্রেস বিতরণ

আমার সুরমা ডটকমবিশ্বনাথ এইড ইউ.কের উদ্যোগে এবং ৭১এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র ব্যবস্থাপনায় মাদরাসার ছাত্র ছাত্রীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার প্রজন্ম’র সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অলংকারী পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদরাসা অডিটরিয়ামে ২৮ ফেব্রুয়ারী বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউ.কে সভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সাধারন সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন। মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ বেলাল মিয়া, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, ইতালী প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী জামাল হাসান তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ হুসিয়ার আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব মোঃ আব্দুল হাসিম, পশ্চিম অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী মোঃ লিয়াকত আলী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল হান্নান, মোঃ ওয়াতির আলী, মোঃ ফজর আলী, মোঃ আছলম আলী, মোঃ রসিদ আলী প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসার ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় আরও উৎসাহিত করতে খেলাধুলা শরিরচর্চা ও সুস্থ বিনোদনের প্রতি গুরুত্বারোপ করেন এবং বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে মাদরাসা প্রাঙ্গনে দুটি দোলনা ও একটি স্লিপার প্রদানের ঘোষনা দেন। এতে বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে মাদরাসার প্রায় শতাধিক ছাত্র ছাত্রীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com