শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস ২০১৮ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা হল রুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন অর রশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, হিসাব রক্ষক রইছ মিয়া, সাংবাদিক মো: নুরুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা রানী দাশ, কেয়ার জিএসকের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কর্মকর্তা রিনজুয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্বাস উদ্দিন, হুসেন আলী, জ্যোতির্ময় দাশ, দুলাল চন্দ্র বনিক, পরিবার পরিকল্পনা সহকারী রেনুকা বেগম, হোসনে আরা, মো: জাহিদুল ইসলাম, অফিস সহকারী জহিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com