শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
মোগলাবাজার সীরাত কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোগলাবাজার সীরাত কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমার সুরমা ডটকমসিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন ঐতিহ্যবাহী সংগঠন সীরাতুন্নবী সাঃ বাস্তবায়ন কমিটি মোগলাবাজারর উদ্যোগে ২২ রমজান শুক্রবার স্থানিয় হাজিগঞ্জ বাজারে একটি অভিজাত পার্টি সেন্টারে মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাফিজ মাশহুদ আহমদ’র সভাপতিত্বে ও কে এম তাহমীদ হাসান’র সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি মাওলানা আবুল কালাম, ইসলামী সংগীত পরিবেশন করেন মুহাম্মদ আব্দুর রকীব।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মোগলাবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলাম মোগলাবাজারী, বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বারইগ্রাম মাদরাসার মুহতামীম মাওলানা শায়খ নুরুল ইসলাম বারইগ্রামী।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, হাজি লয়লু মিয়া, ময়নুল ইসলাম মঞ্জুর, সাইফুল ইসলাম, সংগঠনের সহসভাপতি মাওলানা আজির উদ্দিন, মাওলানা আবু এমরান, মুহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঞ্জির আলম লকুজ, অর্থ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, সহ সাধারণ সম্পাদক রুহুল ইসলাম, শাহ রুম্মানুল হক, গুলজার আহমদ, এমাদ আহমদ, রেদওয়ান আহমদ, মাওলানা দিদারুল আলম রাসেল, সাহেদ আহমদ, আবদুস সামাদ, মুনাইম আহমদ, রাসেল মুহাম্মদ, শামসুল ইসলাম, লায়েস আহমদ, মুহাম্মদ জিলান, ফারহাজ আহমদ প্রমুখ।

সভায় দেশ, জাতী ও মুসলমানের কল্যানে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা শায়খ ফখরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com