শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

জলবায়ু পরিবর্তনে বিশ্ব সংকটময় বাঁকে

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পোল্যান্ডে আজ সোমবার থেকে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৮। এর ঠিক এক দিন আগে গতকাল জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের জলবায়ুবিষয়ক সাবেক চার প্রধান। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এখন এক সংকটময় বাঁকে অবস্থান করছে। তাই এই পরিবর্তনে লাগাম টেনে ধরতে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির পর ক্যাটোওয়াইসের এ বৈঠককে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্বকে প্রত্যাশিত জায়গায় রাখতে হলে কার্বন নিঃসরণ ব্যাপক হারে কমাতে হবে।

এ ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ব্যাপক চাপের মুখে এই চার সাবেক প্রধান কনফারেন্স অব দ্য পার্টিজ (সিওপি) ২৪ শুরু হওয়ার এক দিন আগেই সমবেত হন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়া দেশগুলোকে সহায়তায় এরই মধ্যে বিশ্বব্যাংক ২০০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে।

গত অক্টোবরে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ঠেকাতে এক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের পর এটি সিওপির প্রথম সম্মেলন।

আইপিসিসির প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ৪৫ শতাংশ কমাতে হবে।
কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে চার বছর ধরে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ সীমিত থাকলেও তা আবার বেড়েছে। এ পরিস্থিতিতে গতকাল রোববার জাতিসংঘের জলবায়ুবিষয়ক চার সাবেক প্রধান এক বিবৃতিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, চূড়ান্ত পদক্ষেপগুলো আগামী দুই বছরে খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব করা হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে কঠিন ও ব্যাপক ব্যয়বহুল করে তুলবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন ফিজির ফ্রাঙ্ক বাইনিমারামা, মরক্কোর সালাহেদিন মেজুয়ার, ফ্রান্সের লোহো ফেবিউস ও পেরুর ম্যানুয়েল পুলগার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com