বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক

amarsurma.com
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে থামছে না ভারতীয় মাদকের আমদানী। এরই অংশ হিসেবে শুক্রবার জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে মালিকবিহীন ভারতীয় মদের চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) বালিয়াঘাট বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব লাকমা এলাকা হতে ১শত ২৮ পিছ ভারতীয় মদের চালান আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১১/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড় এলাকা থেকে ১০ হাজার প্যাকেট ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটক করে। যার বাজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com