বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাইয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

amarsurma.com
দিরাইয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

আমার সুরমা ডটকম:

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে ২ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ২৭ মে মঙ্গলবার সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদের গণমিলনায়তন হলে ও উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপ্তি করেন উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার।
জানা যায়, উপজেলার রফিনগর, ভাটিপাড়া, চরনারচর, রাজানগর, সরমঙ্গল, করিমপুর, জগদল, তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নের সদস্যগণ মোট ৪ ব্যাচে ২ দিনব্যাপি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার, সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম খান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাকিফ ইশমাম চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ মিয়া হোসেন।
উল্লেখ্য, গত ২৪ মে শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। পৃথক ভ্যানুতে প্রতিদিন ২টি করে ব্যাচ ২৪-২৫ মে ও ২৬-২৭ মে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com