বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
১০ লাখ হাফেজ বানিয়ে বিশ্ব রেকর্ড পাকিস্তানী মাদ্রাসার

১০ লাখ হাফেজ বানিয়ে বিশ্ব রেকর্ড পাকিস্তানী মাদ্রাসার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেক্স:

দশ লাখ ছাত্রকে কুরআন-ই-হাফেজ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়ল পাকিস্তানের ওয়াফাক-উল-মাদারিস মাদ্রাসা। চলতি বছরে ৭৮ হাজারের বেশি শিক্ষার্থী এই মাদ্রাসা থেকে হাফেজ-ই-কুরআন হয়েছে। তাদের মধ্যে ১৪ হাজার ছাত্রীও ছিল। এর মাধ্যমে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখের মাইলস্টোন স্পর্শ করল।

ওয়াফাক-উল-মাদারিস মাদ্রাসার অধ্যাক্ষ ক্বারী হাফেজ জালান্ধারি বলেন, চার বছর বয়স থেকেই শিক্ষার্থীরা আমাদের মাদ্রাসায় ভর্তি হতে পারে এবং মাত্র দুই বছরে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হতে পারে।

এই মাদ্রাসায় পবিত্র কুরআন মুখস্থের পাশাপাশি শিশুদের মৌলিক শিক্ষা দেওয়া হয় যার মধ্যে ইংরেজি, উর্দু, গণিত, পাকিস্তান স্টাডিজ এবং বিজ্ঞানও রয়েছে।

সউদী আরবের সাথে পাকিস্তানের হাফিজ-ই-কুরআন হওয়ার বার্ষিক পরিসংখ্যান তুলনা করে হাফেজ জালান্ধারি বলেন, সউদী আরবে প্রতি বছর মাত্র পাঁচ হাজার শিক্ষার্থী হাফিজ-ই-কুরআন হয়। তিনি বলেন, ‘এই বিষয়টি মাথায় রাখতে হবে যে, আরবি আমাদের জাতীয় ভাষা না হলেও সেখানকার তুলনায় পাকিস্তানে বেশী শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্থ করে।’ তবে তিনি এও জানান যে, সউদী সরকারও ওয়াফাক-উল-মাদারিসের প্রচেষ্টার প্রশংসা করেছে এবং এটিকে পুরস্কৃত করেছে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com