বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

৫০ কোটি টাকা পেলে মোদিকে খুন করবেন

আমার সুরমা ডটকম ডেস্ক:

৫০ কোটি টাকা দেওয়া হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করবেন বলে জানিয়েছেন লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়া বিএসএফের সাবেক সেনা তেজবাহাদুর যাদব। সদ্য প্রকাশিত একটি ভিডিও ফুটেজে এই কথা বলতে শোনা গেছে তাকে। প্রকাশিত ভিডিও ফুটেজে তিনিই ছিলেন বলে স্বীকার করেছেন তেজবাহাদুর। তবে তার অভিযোগ, ভোটের মৌসুমে এ ধরনের ভিডিও প্রকাশ্যে আসার পিছনে ষড়যন্ত্র রয়েছে৷ ভিডিও প্রকাশিত হওয়ায় তেজবাহাদুরের কড়া সমালোচনা করেছে বিজেপি।
বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও বলেন, ‘বারানসী আসনে সমাজবাদী পার্টির প্রার্থীর বক্তব্য শুনে আমরা স্তম্ভিত। তিনি যেভাবে ৫০ কোটি টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীকে খুন করার কথা বলেছেন তা ভাবা যায় না।’
উল্লেখ্য, দুই বছর আগে সেনাদের দেওয়া খাবারের মান নিয়ে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তেজবাহাদুর। সেই পোস্ট নিয়ে ভারতজুড়ে তোলপাড় হয়। ঘটনার জেরে ২০১৭ সালে তেজবাহাদুরকে বরখাস্ত করে বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com