বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

আসামে মুসলমানদের মারধর করে বলানো হল জয় শ্রীরাম

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতে হিন্দুত্বের জোয়ার তুলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তারপর থেকেই দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার আশংকাজনক ভাবে বেড়ে গিয়েছে। প্রায় সমগ্র ভারতজুড়েই নিগৃহীত হচ্ছেন মুসলমানরা। এবার মুসলিম বিদ্বেষে সহিংসতার ঘটনা ঘটল আসাম রাজ্যে। মঙ্গলবার আসামের বরপেটা শহরে মুসলিমদের বেধড়ক মারধর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার ঘটনা ঘটল। মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বরপেটা শহরে অটোয় করে যাচ্ছিলেন কয়েকজন মুসলিম ব্যাক্তি। আচমকা কয়েকজন তাদের অটো আটকায়। এরপর অটো থেকে তাদের নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের পর ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়’ বলে স্লোগান দিতেও বাধ্য করে। পুরো ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হতে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।

পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার ভিডিও ফুটেজের ভিত্তিতে বৃহস্পতিবার দু’টি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আক্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় শুক্রবারও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এ ঘটনায় বরপেটার পুলিশ সুপারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আবদুল খালেক।

সূত্র: টিওআই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com