বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মুসলিম শিক্ষার্থীদের জন্য পৃথক খাবার ঘরের নির্দেশ মমতার!

মুসলিম শিক্ষার্থীদের জন্য পৃথক খাবার ঘরের নির্দেশ মমতার!

আমার সুরমা ডটকম ডেস্ক:

কোচবিহারে যেসব রাজ্য সরকারি স্কুলগুলিতে ৭০ শতাংশেরও বেশি মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থী রয়েছে সেখানে আলাদা করে খাবার ঘর অর্থাৎ ‘ডাইনিং রুম’ গড়ার নির্দেশ দিয়েছে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর রাজ্য সরকারের সেই নির্দেশ ঘিরেই তীব্র কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কোচবিহারে ৭০ শতাংশ ছাত্রছাত্রীই সংখ্যালঘু সম্প্রদায়ে, এই বিষয়টি মনে করিয়ে দিয়ে সরকারের ওই নির্দেশকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন দিলীপ। পাশাপাশি কিছু সংখ্যক স্কুলে ওই নিয়ম কার্যকর করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘পৃথকীকরণ’-এর রাজনীতিরও অভিযোগ করেন তিনি। সম্প্রতি রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে, যেসব রাজ্য সরকারি স্কুলগুলিতে ৭০ শতাংশেরও বেশি মুসলিম সম্প্রদায়ের পড়ুয়া রয়েছে সেখানে আলাদা করে খাবার ঘর অর্থাৎ ডাইনিং রুম গড়া হবে। রাজ্য সরকারের সেই নির্দেশিকাটিকেই ট্যুইটারে তুলে ধরে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি।

যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে থেকে দিলীপ ঘোষের এই কটাক্ষের পালটা জবাব আসেনি। মঙ্গলবার ওই নির্দেশিকাটি কোচবিহারের জেলাশাসকের কার্যালয়ের সংখ্যালঘু বিভাগ থেকে জারি করা হয়। নির্দেশিকায় সেখানকার বিদ্যালয়গুলির জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির মধ্যে যেগুলিতে ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়া রয়েছে তার একটি তালিকা পাঠাতে। ওই স্কুলগুলিতে মিড ডে মিল পরিবেশন করার জন্যে একটি আলাদা খাওয়ার ঘর বা ডাইনিং রুম তৈরির বিষয়েও প্রস্তাব পাঠানোর কথা বলা হয় নির্দেশিকায়। রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকাকেই এবার রাজনীতির হাতিয়ার করতে চায় বিরোধী দল বিজেপি।:

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com