শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
মক্কায় প্রস্তুত হচ্ছে ৭৪৭০০ কবর

মক্কায় প্রস্তুত হচ্ছে ৭৪৭০০ কবর

mina-dead_97812আমার সুরমা ডটকম ডেক্স : মিনায় পদদলিত হয়ে মারা যাওয়া হাজী এবং অন্যান্যদের সমাহিত করতে মক্কার ছয়টি কবরস্থানে ৭৪ হাজার ৭শ’ কবর প্রস্তুত করা হচ্ছে। সৌদি সরকারের প্রচার বিভাগের মুখপাত্র ওসামা জায়তুনের বরাত দিয়ে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে। সম্প্রতি মিনায় প্রতীকি শয়তানকে টার্গেট করে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজীর মৃত্যুর কথা বলা হলে ৭৪ হাজার ৭শ’ কবর কেন প্রস্তুত করা হচ্ছে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা আসেনি ওই খবরে। এর মধ্যে মালা কবরস্থানে ৩০ হাজার কবর প্রস্তুত করা হচ্ছে। দুহাজার কবর প্রস্তুত রাখা হয়েছে আল-আদেল কবরস্থানে। ২২ হাজার এবং ২০ হাজার কবরের স্থান রয়েছে যথাক্রমে আল-সারিয়া ও আল-হারাম কবরস্থানে। হজ করতে আসা হাজীদের মৃতদেহ গোসল এবং অন্যান্য ধর্মীয় কার্য সম্পাদন শেষে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হবে। তবে যদি পরিবার চায় তাহলে ওইসব হাজীদের দেহ মক্কায় দাফন করা হবে বলে জানিয়েছেন জায়তুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com