বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
‘গোহত্যার’ গুজবে মুসলিমদের ওপর হামলা, গ্রেফতার ২১

‘গোহত্যার’ গুজবে মুসলিমদের ওপর হামলা, গ্রেফতার ২১

mainpuri-cow-slaughter-1_99579আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে আবারো গরু জবাইয়ের গুজব ছড়িয়ে দাঙ্গা বাঁধানোর ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মৈনপুরী জেলায় প্রায় ৫০০ লোক লাঠিসোঁটা নিয়ে ওই হামলা চালায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও অনেকগুলি দোকান জ্বালিয়ে দেয়া হয়েছে। পুলিশের দুটি গাড়ির ওপরেও আক্রমণ করা হয়েছে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে। তবে কর্মকর্তারা বলছেন, আসলে গরুটিকে জবাই করা হয়নি, সেটি আগেই মারা গিয়েছিল এবং তার চামড়া ছাড়িয়ে নেয়া হচ্ছিল। এর দু সপ্তাহ আগে এরকমই এক গুজব ছড়িয়ে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করেছিল উত্তরপ্রদেশ রাজ্যের ৫০ বছর বয়সী এক মুসলমান ব্যক্তিকে। ভারতশাসিত কাশ্মীরেও গরু জবাইয়ের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সংগঠনগুলি লাগাতার বিক্ষোভ চালাচ্ছে। অন্যদিকে ভারতে ধর্মীয় সম্প্রীতি ক্রমশ ভেঙ্গে পড়ছে আর মুক্ত চিন্তার ওপরে আক্রমণ বেড়ে চলেছ–এই অভিযোগ তুলে গত কয়েকদিনে ৫ জন খ্যাতনামা সাহিত্যিক তাঁদের সরকারি খেতাব ফিরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এ নিয়ে অনেকদিন চুপ করে থাকার পরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com