বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

শনিবার থেকে লকডাউন তুলে নিচ্ছে পাকিস্তান

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

একদিকে, প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের ভয়। অন্য দিকে, দিন-আনা দিন-খাওয়া মানুষগুলোর চরম অর্থকষ্ট। এই দুইয়ের টানাপোড়েনে পড়ে, শেষ পর্যন্ত লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

দিনের পর দিন পেটে ভাত না জুটলে এমনিই মানুষ মরবে। তাই ভাইরাসের ভয়ে লোকজনকে ঘরবন্দি না-করে, জনজীবন স্বাভাবিক রাখাই শ্রেয় বলে মনে করেছেন ইমরান। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ‘অনেক হয়েছে। শনিবার থেকে আর লকডাউন নয়। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও নিরুপায় হয়ে আমরা লকডাউন তুলে নিচ্ছি।’

বৃহস্পতিবারই পাকিস্তানে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। একদিনে ১,৫২৩ জনের পজিটিভ ধরা পড়ে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার পার হয়েছে। তার পরেও এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইমরান বলেন, ‘দেশের বড় সংখ্যক গরিব মানুষ, দিনমজুর এই লকডাউনে জীবন অতিবাহিত করতে পারছেন না। জীবিকা হারিয়ে তারা চরম অর্থকষ্টে রয়েছেন। তাই নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তিনি জানান, প্রায় ৫ সপ্তাহ ধরে চলা লকডাউন শনিবার থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে।

বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে পাক প্রধানমন্ত্রী বলেন, এই লকডাউন এখনই প্রত্যাহার করছি। আমরা জানি এই সিদ্ধান্ত এমন এক সময় নিতে হল, যখন সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম, পরিস্থিতি আসলে তেমন হচ্ছে না। লকডাউনেও কোনও কাজ হচ্ছে না।

তবে, লকডাউন প্রত্যাহার করা হলেও স্কুল এখনই খুলছে না বলে তিনি জানিয়েছেন। গণপরিবহণ পরিষেবাও আপাতত স্থগিত। তিনি জানান, সরকারি নির্দেশ মেনে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করে, শিল্প-প্রতিষ্ঠানগুলি পুনরায় খুলবে।

ইমরান সতর্ক করে বলেন, লকডাউন প্রত্যাহার মানে অবাধ বিচরণ নয়। সরকারি নির্দেশ মেনেই বাড়ির বাইরে বেরোতে হবে। শিল্প-প্রতিষ্ঠানগুলিকেও নির্দেশ মেনে চলতে হবে। এর পরেও যদি দেখা যায়, সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে পুনরায় লকডাউন কার্যকর করতে সরকার বাধ্য হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। পাকিস্তানের চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, লকডাউন প্রত্যাহার বা শিথিল হলে করোনাভাইরাসের বিস্তার বাড়বে।

দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশটিতে এখনও পর্যন্ত ২৫,৮৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯৪ জনের।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com