শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

সউদিতে প্রবেশের অনুমতি পেল বাংলাদেশসহ ২৫ দেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বাংলাদেশসহ ২৫ দেশকে সউদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। তবে কবে থেকে সউদিতে প্রবেশ করা যাবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনও তারিখ এখনো জানানো হয়নি।

যে ২৫টি দেশের প্রবাসীরা সউদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে ১৮ নম্বরে। অন্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকাসহ অন্যান্য দেশগুলো আপাতত এ সুযোগ পাচ্ছে না।

এদিকে কিছু শর্ত পূরণ করে ২৫টি দেশের নাগরিক সউদি আরবে ফিরে যেতে পারবেন। শর্তগুলো হলো-

১. সউদি আরব ভ্রমণ করতে হলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে সেটির মধ্যে বিস্তারিত তথ্য লিখে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে;

২. ভ্রমণের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার চারদিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিনদিন পর পর্যন্ত;

৩. সউদির টাটামন এবং তাওয়াক্বালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে;

৪. ফেরত আসার আট ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

৫. করোনার লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনও লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে, ৬. প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা টাটামন অ্যাপের মাধ্যমে জানাতে হবে এবং কোয়ারেন্টিন থাকার সময় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com