শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

অর্ধ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে রোহিঙ্গাদের তহবিলে: ইউএনএইচসিআর

আমার সুরমা ডটকম ডেস্ক:

রোহিঙ্গাদের জন্য ব্যয়িত প্রয়োজনীয় যে তহবিল, সেই তহবিলে প্রায় অর্ধ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ বছর ১ বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন হবে। কিন্তু এর অর্ধেকেরও কম অর্থ উত্তোলিত হয়েছে।

সূত্র: আল জাজিরা, ইউএননিউজ, রেডিও ফ্রি এশিয়া

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এজন্য তারা আগামী সপ্তাহে বড় ধরণের দাতা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে। আগামী ২২ অক্টোবর হবে এই অনলাইন অনুষ্ঠান। এর ফলে তহবিল ঘটতি কমে আসবে বলে মনে করে ইউএনএইচসিআর। শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, রোহিঙ্গা জনগনের সঙ্গে একাত্বতা প্রকাশের পদ্ধতি হলো তাদের জন্য মৌলিক চাহিদা নিশ্চিত করা। নকলের মতো শরণার্থীদেরও সম্মানের সঙ্গে জীবন যাপনের অধিকার রয়েছে। তারাও একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যত গড়ার অধিকার সংরক্ষণ করে।’

কক্সবাজারে বর্তমানে ৮ লাখ ৬০ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি। এর আইরেও মালেয়শিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে দেড় লাখের মতো রোহিঙ্গা আছেন। আর মিয়ানমারে আছেন ৬ লাখ। এদের বড় অংশকেই শরণার্থীশিবিরে বাস করতে হয়। অর্থাৎ পুরো জাতিগোষ্ঠীর অধিকাংশকেই বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com