শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমানের মৃত্যু

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমানের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা মারা গিয়েছেন। ইনালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। ৮৪ বছর বয়সে বুধবার ভোরে তার মৃত্যু হয়। বাইরানের রাজদরবারের পক্ষ থেকে দেয়া এক টুইট বার্তয়ি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ‘রয়্যাল কোর্ট প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনি আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার লাশ দেশে ফিরিয়ে এনে রাজকীয় সম্মান দিয়ে দাফন করা হবে বলে আশা করা হচ্ছে। তার মৃত্যুতে বাইরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহ জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সরকারি বিভাগের কাজও তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।

প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা বাইরানের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী ছিলেন। ২০১০ সালের আরব বসন্তের বিক্ষোভ ও দুর্নীতির অভিযোগ মোকাবেলা করে তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তার লাশ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্টসংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন হবে। সূত্র: ডয়চে ভেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com