শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

পুনঃগণনার পরও ‘জর্জিয়া’য় বিজয়ী হলেন বাইডেন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিয়ে জর্জিয়ায় ভোট পুনরায় গণনা করা হয়। ভোট পুনঃগণনার পরও মার্কিন রাজ্য ‘জর্জিয়া’য় বিজয়ী হলেন জো বাইডেন। বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।

১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধাণে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট। অবশ্য, নীরিক্ষায় বেরিয়ে এসেছে ভোটের দিন গোণা হয়নি ৫ হাজার ৮০০ ব্যালট। এরফলে, বর্তমান প্রেসিডেন্টের ভাগ্যে জুটেছে আরও ১৪শ’ ভোট। অবশ্য, শুক্রবার নির্বাচন কমিশন বরাবর ফলাফল নিবন্ধনের পরই আসবে চূড়ান্ত ঘোষণা।

রাজ্যটিতে ২৪ লাখ ৭৫ হাজারের বেশি ভোট পেয়েছেন বাইডেন। ফলে, রাজ্যটির ইলেক্টোরাল ভোটের ১৬টিই পেলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট। সবমিলিয়ে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৩০৬টি। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে জুটেছে ২৪ লাখ ৬২ হাজারের বেশি ভোট। ২৩২ ইলেক্টোরাল ভোটেই আটকে আছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com