বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ছাড়ালো

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই মৃত্যুর মিছিলের গতি আরও বেড়েছে।

এদিকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন চার লাখ মানুষ। আক্রান্ত ৬ কোটির কাছাকাছি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ১৪ লাখ ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৯৫ লাখ ১৪ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৫৬ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় আট হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ২৭ লাখ ৭৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৩ হাজারের বেশি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬০ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com