শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডারের ইসলাম গ্রহণ

আমার সুরমা ডটকম ডেস্ক:

এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ সা.-এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধিবাসী আরনুডো ফাওয়ান্ডার। আরনুডো ফাওয়ান্ডার বলেছেন, ইসরাইল ও আমেরিকান লবি আমাকে ইসলামের নবী মুহাম্মদ সা.-কে অবমাননা করে ফিল্ম নির্মাণের জন্য প্ররোচিত করেছিলো। আজ আমি সে কাজের জন্য খুবই লজ্জিত। -আর রায় (কুয়েত), ঈমান২৪

আরনুডো ফাওয়ান্ডার কুয়েতের ‘আর রায়’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি সেই অপরাধটি করার পর নিজের মধ্যেই ভুল বুঝতে পারি। তখন কিছুটা বিচলিত হয়ে যাই। ফলে এক পর্যায়ে আমার ইসলাম গ্রহণের সুযোগ হয়। তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছি। এখন একটি ইসলামি সংগঠন করার কথা ভাবছি। আমি মনে করি, হল্যান্ডের রাষ্ট্রীয় আইন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন করতে বাধা দেয় না। বরং পূর্ণ অনুমোদন দিয়ে থাকে।

তিনি জানিয়েছেন, আমি যখন ওই ফিল্ম তৈরি করি তখন আমার ধারণা ছিলো ইউরোপের জন্য ইসলাম হুমকিস্বরুপ এবং ইসলামের কারণে এখানে বিরূপ প্রভাব পড়ছে। কিন্তু পরবর্তীতে আমার এ ভুলও ভেঙ্গে যায়। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আমি এমনটি মনে করতাম। এটা ছিলো আমার মুর্খতার ফল। তিনি আরো বলেন, ফিল্ম তৈরির মাধ্যমে আমরা মানুষকে ইসলাম সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি তার জন্য লজ্জিত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com