বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

সিনেটে ট্রাম্পকে অভিশংসন করা প্রক্রিয়া শুরু

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন করতে প্রস্তাব সিনেটে উপস্থাপন করা হয়েছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গায় হামলায় উসকানি দেওয়ার অভিযোগে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নিয়োজিত কংগ্রেসের অভিশংসন ব্যবস্থাপকরা সিনেটে প্রস্তাবটির দলিল হস্তান্তর করেছেন। অভিশংসন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যামই রাসকিন। তিনি সিনেট ফ্লোরে অভিশংসন প্রস্তাব পাঠ করেছেন।

রাসকিন বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অপরাধ করেছেন তিনি। গণতান্ত্রিক ব্যবস্থতার অখণ্ডতাকে তিনি হুমকি দিয়েছেন। এছাড়া শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপ এবং সরকারের সমমর্যাদার শাখাগুলোকে বিপন্ন করেছেন।এর আগে গত ১৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে নজিরবিহীন দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হন ৭৪ বছর বয়সী ট্রাম্প।সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, ১০০ সিনেট সদস্য বিচারকের ভূমিকা পালন করবেন। মঙ্গলবার তাদের শপথ হবে এবং ট্রাম্পকেও সমন দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com