মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছুঁইছুঁইবিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছুঁইছুঁই

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছুঁইছুঁইবিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছুঁইছুঁই

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৩৩৮ জন। এতে মৃত্যু হয়েছে ২২ লাখ ৯৪ হাজার ৫২৩ জনের আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৭৯৩ জন।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৬৬ হাজার ৯৮৮ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৭০ লাখ ৩১ হাজার ৬২৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক কোটি আট লাখ তিন হাজার ৫৩৩ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৮৬২ জন আর সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ ৯৬ হাজার ৩০৮ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৯৭ হাজার ৭৬৯ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২৮ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮২ লাখ ৯১ হাজার ৭৬৩ জন।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com