বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
৩ কোটি ৪০ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে সাড়ে ৫ বিলিয়ন ডলার তহবিল চায় জাতিসংঘ

৩ কোটি ৪০ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে সাড়ে ৫ বিলিয়ন ডলার তহবিল চায় জাতিসংঘ

আমার সুরমা ডটকম ডেস্ক:

৩ কোটি ৪০ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে সাড়ে ৫ বিলিয়ন ডলার তহবিল চায় জাতিসংঘ। বিশ্বের তিন ডজন দেশ দুর্ভিক্ষ থেকে এক পা পিছিয়ে আছে। এদের বাঁচাতে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস সদস্য দেশগুলোর কাছে জরুরিভাবে এ অর্থ সাহায্য চেয়েছেন। -নিউ আরব

সংস্থাটির নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের একটি বৈঠকও হয়েছে এ সংকট দূর করার কৌশল নির্ধারণে। ওই বৈঠকের আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বলা হয় গত বছরের শেষ নাগাদ ৮৮ মিলিয়ন মানুষ চরম ক্ষুধার্ত হিসেবে দিন কাটাতে শুরু করে। দ্বন্দ্ব ও অস্থিতিশীলতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বছরে এধরনের ক্ষুধার্তের সংখ্যা ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে এ ধরনের ক্ষুধাময় পরিস্থিতির উন্নতি হবার কোনো লক্ষণ এবছরেও দেখা যাচ্ছে না। গুতেরেস বলেন বিশ্ব জুড়ে একাধিক সংঘাতময় দুর্ভিক্ষময় পরিস্থিতি জলবায়ুর পরিবর্তন ও কোভিড মহামারীতে আরো অবনতি হয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, অবিলম্বে কার্যকর উদ্যোগ ছাড়া লাখ লাখ মানুষকে চরম ক্ষুধা থেকে মৃত্যুর মুখে পতিত হওয়ার পরিণতি থেকে বাঁচানো যাবে না। ৫ বছরের কম বয়সের ২৩ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। তিনি আর ও বলেন, অপুষ্টিজনিত বিভিন্ন রোগ ও সংকটময় পরিস্থিতি আটকে পড়েছে লাখ লাখ মানুষ। এক প্লেট ভাত ও সীমের মূল্য প্রতিদিনের গড় আয়ের ১৮০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ইয়েমেন, দক্ষিণ সুদান ও বুর্কিনা ফাসোর মত দেশগুলোর কিছু অংশে দেড় লাখেরো বেশি মানুষ দুর্ভিক্ষের মত পরিস্থিতিতে অনাহা রের ঝুঁকিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com