শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা

sha_101434আমার সুরমা ডটকম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতামূলক হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ কারণে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার। পুলিশের এই কর্মকর্তা বলেন, নাশকতার ঘটনা ঘটতে পারে এবং দুর্বৃত্তরা বিস্ফোরক কোনো কিছু নিয়ে বিমানবন্দরে আসতে পারে, যা মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না এমন তথ্য গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে। এ কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে তথ্য পেয়েছি। এ কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরে যাতায়াত করা যাত্রী ও বিদেশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এপিবিএন এর সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল শীর্ষ নিউজকে বলেন, রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com