বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

যুক্তরাষ্ট্র থেকে আসছে মেডিকেল সামগ্রী

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেডিকেল সামগ্রীগুলো দেশটির বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছে। আজ শনিবার (৫ জুন) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় এ তথ্য জানান।

ট্রাভিস এয়ার বেইসে বিমানে মেডিকেল সামগ্রী ওঠানোর সময়ে পরিদর্শন করেছেন জানিয়ে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম টুইটে লিখেছেন, ‘কোভিড-১৯ লড়াইয়ে মার্কিন সরকারের উদার সমর্থন বাংলাদেশের ক্ষমতাকে প্রবলভাবে জোরদার করবে।

এদিকে, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসও এক বার্তায় দেশটি থেকে বাংলাদেশে ওষুধ সামগ্রী আসার তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার ও ইউএসএআইডি করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ট্র্যাভিস এয়ার বেইস বিমান পরিদর্শন করেছেন।

দূতাবাসের বার্তায় দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান। করোনাকালে বাংলাদেশকে দেওয়া সমর্থন আমাদের মজবুত সম্পর্কের একটি প্রমাণ।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com