শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

মালয়েশিয়ায় বাংলাদেশিকে খুন করে পুঁতে রাখলো আরেক বাংলাদেশি

আমার সুরমা ডটকম ডেস্ক:

মালয়েশিয়ায় তর্ক বিতর্কের জেরে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা দুজনেই একই রুমে বসবাস ও চাকরি করতেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ তুয়ানকু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গতকাল বুধবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের পাশের সেরেমবান প্রদেশে একটি নির্মাণাধীন ভবন থেকে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার লাশ এখানেই পুঁতে রাখা হয়েছিল।

পুলিশ পলাতক অবস্থায় অভিযুক্ত ২৯ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে। তবে পুলিশ নিহত বাংলাদেশি ও গ্রেফতার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি। লাশও পুলিশকে না জানিয়েই দাফন করা হয়েছিলো। পরে নিয়োগকর্তা নিহত ব্যাক্তি দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকায় তখন তাকে খুঁজে না পেয়ে পুলিশে রিপোর্ট দায়ের করেন। এরপর অভিযুক্ত পালিয়ে যায়, তখন পুলিশের সন্দেহ হয়। তারপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেন তিনি।

সেরেমবান থানার প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সাইদ ইব্রাহিম বলেছেন, এখানকার তামান মুতিয়ারা গাল্লায় একটি নির্মাণ সাইট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এখানেই তাকে মাথায় কাঠ দিয়ে আঘাত করে খুন করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে ৩০ বছর বয়সী নিহত ব্যাক্তির স্ত্রীও ছিল। তবে খুনী পুলিশের কাছে স্বীকার করেছে যে তিনি তার স্বদেশীকে হত্যা করেছেন। হত্যার পর যেখানে লাশ দাফন করা হয়েছে সে জায়গাটিও তিনি পুলিশকে শনাক্তকরণে সহযোগিতা করছেন। এসময় যে কাঠের টুকরা দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই কাঠের টুকরাটি উদ্ধার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com