মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি-বিশৃঙ্খলা, নিহত ৭

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার কারণে ৭ জন নিহত হয়েছেন। তালেবান দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশছাড়ার হিড়িকের মধ্যেই এই ঘটনা ঘটল।

রোববার (২২ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। নিহতদের সবাই বেসামরিক সাধারণ আফগান নাগরিক।

রোববারের ওই বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘দেশত্যাগে ইচ্ছুক মানুষদের ভিড়ের মধ্যে নিহত সাতজন সাধারণ আফগান নাগিরকের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এখনও অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে যতটা সম্ভব নিরাপদে সবাইকে বের করে আনার কাজ করে যাচ্ছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com