শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ৪, আহত ২০

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর এক আত্মঘাতী হামলায় অন্তত ৪ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন।

রোববার বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলার এ ঘটনা ঘটেছে বলে কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরাম ডন অনলাইনকে জানিয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২ জন পথচারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। এফসি চেকপয়েন্টে টিটিপির এ হামলার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটে তিনি বলেছেন, ‘শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। বিদেশি সমর্থিত সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আমাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের ত্যাগের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে স্যালুট জানাই’।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গোভিও হামলার তীব্র নিন্দা করেছেন।

এর আগে একই প্রদেশের জিয়ারাত জেলায় সরকারপন্থি মিলিশিয়াদের বহনকারী একটি গাড়ি মাইন বিস্ফোরণের শিকার হয়ে বাহিনীটির তিন সদস্য নিহত ও বহু আহত হয়েছিলেন। তার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বেলুচিস্তানে আরেকটি হামলার ঘটনা ঘটল। সূত্র : ডন অনলাইন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com