শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দিরাইয়ে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শত শত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সুনামগঞ্জের দিরাইয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় উপজেলার ধল বাজারে তাড়ল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনোহর মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মুহিত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদ, দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু। বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে আল আমিন চৌধুরী এমপি প্রার্থী হিসেবে সকলের সমর্থন কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে নৌকার পক্ষে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান আল আমিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com