শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে উন্নয়ন প্রচারণায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত 

দিরাইয়ে উন্নয়ন প্রচারণায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত 

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরীর উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিরাই ডাক বাংলো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ বাগান বাড়িতে গিয়ে সমাবশে মিলিত হয়।

আওয়ামী লীগ নেতা ময়না মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালী পার্টির কেন্দ্রীয় মহাসচিব আনোয়ার চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, প্রভাষক আনছার আহমদ। ছাত্রলীগ নেতা মকবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ওবায়দুল মিয়া, সিলেট ল কলেজন ছাত্রলীগ নেতা মো. শহীদ তালুকদার প্রমুখ।

সমাবেশে সামছুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনেছেন স্বাধীনতা। আর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশেকে দিয়েছেন উন্নয়ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com