বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা

amarsurma.com
যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা

আমার সুরমা ডটকম:

যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জিয়াউল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন। ২১ জুন রোববার সন্ধ্যা ৭টায় দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম জিলানী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব, ডেইলি অবজারভারের দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকমের সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার। এছাড়াও বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আতাহার আলী রাহাত, দিরাই সেন মার্কেটের সভাপতি ফয়সাল হাসান, রাজি মিডিয়ার প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ রাজী, দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুরঞ্জিত সূত্রধর, দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ রুবেল আহমদ, প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম বাচ্ছু, সহ-সভাপতি মাসুম মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমরান আহমদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মোঃ জিয়াউল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার প্রসারে তাঁর আন্তরিক ভূমিকা দিরাইবাসীর কাছে প্রশংসিত। তাঁরা তাঁর যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সংবর্ধনার জবাবে মোঃ জিয়াউল ইসলাম দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল, সাধারণ সম্পাদক গোলাম জিলানী, ফাউন্ডেশনের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করলেও দিরাইয়ের শিক্ষা, সমাজসেবা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে পূর্বের মতোই সম্পৃক্ত থাকার চেষ্টা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মোঃ জিয়াউল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com