শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
দিরাইয়ে আওয়ামীলীগের দু’পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি

দিরাইয়ে আওয়ামীলীগের দু’পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি

asআমার সুরমা ডটকমএকই জায়গায় আওয়ামীলীগের দুই গ্র“পের জনসভা ডাকাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বর্তমান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও জেলা আওয়ামীলীগের সভাপতি, সুনামগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সমর্থকদের মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন ১৪৪ জারি করেন। এ আদেশ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২ পর্যন্ত বহাল থাকবে বলে সূত্রে জানা যায়। সূত্র আরো জানায়, জেলা আওয়ামীলীগের সভাপতি, সুনামগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানকে প্রধান অতিথি করে ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় ধল বাজারে বৃহস্পতিবার দুপুর ২টায় এক সমাবেশের ডাক দেয়। একই স্থান ও সময়ে সুরঞ্জিত সেনগুপ্ত এমপির অনুসারি ইউনিয়ন আওয়ামীলীগও সমাবেশের ডাক দিলে উভয় পক্ষের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন বিষয়টি অবগত হয়ে সেখানে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।
তাড়ল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূরুল হক তালুকদার ১৪৪ ধারা জারির বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান আসলেও মিটিং না করে চলে গেছেন। কোন পক্ষই সেখানে মিটিং করতে পারেনি। বর্তমানে সেখানের পরিস্থিতি শান্ত আছে জানিয়ে তিনি বলেন, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনো পুলিশ মোতায়েন রয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল জানান, পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com