বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
নবীগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে রজত রায়ের ২ দিনের রিমান্ডে

নবীগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে রজত রায়ের ২ দিনের রিমান্ডে

আমার সুরমা ডটকমনবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার ঘটনায় মুদি ব্যবসায়ী রজত রায়ের ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: ইকবাল হোসেন, রজত রায়ের ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গত রবিবার বেলা ১২টার সময় হবিগঞ্জের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাওসার আলমের আদালতে হাজির করলে বিঞ্জ আদালত প্রায় ১ ঘণ্টা শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান, ২/১ দিনের মধ্যে রজত রায়কে থানায় নিয়ে জিঞ্জাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ১৯শে ফেব্রুয়ারি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত মৃত রণ রায়ের পুত্র মুদি ব্যবসায়ী রজত রায় (৩৫) ফটোশপের মাধ্যমে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। মুহুর্তের মধ্যেই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে মুসলমানের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাথে সাথে হাজার হাজার মানুষ রজত এর গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোব্ধ জনতার চাপের মুখে নবীগঞ্জ থানার ওসি এম.এম আতাউর রহমান বিকেলে বাজারের পাশ্ববর্তী একটি বাড়ী থেকে রজত রায়কে গ্রেফতার করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই মোবারক হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ৫৭(২) রজত রায়কে আসামী করে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com