শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
ছাতকে দু’টি দোকানসহ মালামাল পুড়ে ছাই

ছাতকে দু’টি দোকানসহ মালামাল পুড়ে ছাই

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে অগ্নিকাণ্ডে দু’টি দোকানের মালামাল পুড়ে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মঈনপুর বাজারের সোয়েব ভেরাইটিজ স্টোরের মালিক সোয়েব আহমদ। রাত ১১টার দিকে দোকানে রাতযাপন করতে এসে নিজের দোকানে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিক মসজিদের মাইকে ঘোষণা দিলে আগুনের বিষয়টি প্রচার করা হলে লোকজন এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময় পাশের বরিশাল ফার্মেসীতে আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানই মালামালসহ পুড়ে যায়। এতে সোয়েব ভেরাইটিজ স্টোর ও বরিশাল ফার্মেসীর প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। তবে ঘরে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেনা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়িরা ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com