শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ

সামিউল কবির: আজ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে আসছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন তিনি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্টেডিয়ামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাড়ে ১১টায় স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণী অনুষ্ঠান, দুপুর ২টায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্না। শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার হাজী রংরুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান, বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা হল রুমে স্বেচ্ছাধীন তহবিলের চেক ও ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণী অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২ টায় সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২টায় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com