শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
ধর্মপাশায় আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্পের উৎপাদনকারী দলের সাথে সমঝোতা চুক্তি স্মারক সম্পন্ন

ধর্মপাশায় আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্পের উৎপাদনকারী দলের সাথে সমঝোতা চুক্তি স্মারক সম্পন্ন

সামিউল কবির, স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহদীপুর বাজারে আইডিয়া/এসডিসি/সমষ্টি প্রকল্পের সহায়তায় ধর্মপাশা ইউনিয়নের টানমেউহারী গ্রামের আওতাধীন সবজিচাষি ও হাঁসপালনকারী দলের সাথে সবজি ও ডিমের আড়ৎদারের মধ্যে এক সমঝোতা চুক্তি স্মারকসভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় স্থানীয় সেবাদানকারী সংস্থার সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন টানমেউহারী সবজি দলের সভানেত্রী মর্জিনা বেগম, হাঁসপালনকারী দলের সভানেত্রী সেলিনা বেগম, এসসিএ সাবিনা আক্তার, ডিমের আড়ৎদার মোঃ হীরা মিয়া, সবজি আড়ৎদার রবিন্দ্র চন্দ্র কর, ব্যবসায়ি মোঃ জালাল মিয়া, মোঃ রুবেল চৌধুরী, মোঃ মুজিবুর রহমান। প্রকল্প কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সকলের উদ্দেশ্যে সমষ্টি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সমঝোতা চুক্তির ইতিবাচক দিকসমূহ তুলে ধরেন। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঠসহায়ক শ্যামলেন্দু দে, সালাউদ্দিন ও আজিজুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com