বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
বন্যায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রায় ১২শ’ জনের মৃত্যু, পোপের প্রার্থনা

বন্যায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রায় ১২শ’ জনের মৃত্যু, পোপের প্রার্থনা

আমার সুরমা ডটকম ডেক্সজলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় বাংলাদেশসহ ভারত ও নেপালে প্রায় ১২শ’ লোকের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ বছর প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে স্বাভাবিকের চেয়ে অধিকমাত্রার বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে এ অঞ্চলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। বাংলাদেশসহ ভারত ও নেপালে হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়কর বন্যার প্রভাবে দিশেহারা হয়ে পড়েছে অন্তত ৪ কোটি মানুষ। তিনটি দেশে বন্যার প্রভাবে এতো বেশি সংখ্যক মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। রবিবার এক বিবৃতিতে পোপ বলেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, সম্প্রতি ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে বাংলাদেশ, নেপাল ও ভারতের উত্তরাঞ্চল। এই অবর্ণনীয় দুর্যোগে অসহায় পরিবারগুলোর পাশে রয়েছি আমি। তাদের জন্য আমার প্রার্থনা অব্যাহত রয়েছে।’ ডেমোক্রেসি নাও।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com